শান্তিপুরে পাওনাদারের কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা যুবকের
দি নিউজ লায়নঃ লঞ্চের উপর থেকে মাঝ গঙ্গায় ঝাঁপ এক মদ্যপ যুবকের ঘটনাটি শান্তিপুর গুপ্তিপাড়া ফেরিঘাটে। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, ওই যুবকের বাড়ি শান্তিপুর সুত্রাগড় অঞ্চলের চুনুড়ি পাড়া এলাকায়। নাম বুবাই ঘোষ, বয়স ২৫, এলাকায় বেশ কিছুদিন আগে দেনার দায়ে ঋণগ্রস্ত হয়ে পড়েছিল পাওনাদারেরা বারেবার তাগাদা কারনেই মানসিক অবসাদে ভুগছিলেন ওই ব্যক্তি।
শনিবার রাত দশটা নাগাদ তার দাদার কাছ থেকে দেনা মেটানোর জন্য টাকা আনতে যায় এর পরে বাড়িতে আর ফেরেনি। শনিবার রাত্রি 10:30 নাগাদ শান্তিপুর গুপ্তিপাড়া ফেরি ঘাটে লঞ্চের উপরে মদ্যপ অবস্থায় ওঠে এর পরেই হঠাৎই গঙ্গায় ঝাঁপ দেয় বুবাই ঘোষ। ঘটনাটি ফেরিঘাটের পাশে থাকা দুই একজনের নজরে আসে তারাও তড়িঘড়ি গিয়ে দেখে ছেলেটি গঙ্গায় ঝাঁপ মারতেই তলিয়ে যাই গঙ্গায়।
এরপর ঘটনাস্থলে এসে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ, এখন গঙ্গায় তলিয়ে যাওয়া ওই যুবকের তল্লাশি শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। তবে এই ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে, ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙে পড়েছে ওই তলিয়ে যাওয়া যুবকের পরিবারের লোকজন।

Post a Comment